শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলের ভরণপোষণের দায়িত্ব বাড়ল মা-বাবার

এখন থেকে ১৮ বছর নয়, ২১ বছর বয়স পর্যন্ত বাবা-মাকে ছেলের ভরণপোষণ নিতে হবে বলে জানিয়ে দিল ভারতীয় সুপ্রিম কোর্ট। এ জন্য স্নাতক স্তরকে শিক্ষার মাপকাঠি হিসেবে রাখা হয়েছে। এই সময় পর্যন্ত ছেলের দেখভাল করতে হবে বাবা-মাকে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের একটি বেঞ্চ পারিবারিক আদালতের একটি রায়ের পুনর্বিবেচনা করে এমন নির্দেশনা জারি করে। বেঞ্চ জানায়, ১৮ বছর পর্যন্ত ছেলের জন্য আর্থিক ব্যয় যথেষ্ট নয়। কারণ, কলেজ ডিগ্রি তখনও পর্যন্ত পায় না ছেলে। ফলে চাকরি পেতে পারে না তারা। তাই সেই বয়সের সময়সীমাকে ২১ বছর পর্যন্ত বাড়িয়ে দিল দেশটির শীর্ষ আদালত।

কর্নাটকের এক কর্মচারীকে ছেলের পড়াশোনার ব্যয় বাবদ ২০ হাজার টাকা দিতে বলে পারিবারিক আদালত। তিনি সেটি দিতে চান না। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে তিনি বলেন, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ২০০৫ সালের জুন মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তখন তাকে ছেলের ভরণপোষণ নিতে হবে, তা সম্পর্কে অবগত ছিল না।
এরপর দ্বিতীয়বার বিয়ে করার পর দু’সন্তানের জন্ম দেয় ওই কর্মচারী। তার মাসিক বেতন যা, তার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়। কিন্তু তার কোনও কথাই শোনেননি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, এতে প্রথম পক্ষের সন্তান কী দোষ করল? তার যত্ন নিতে হবে।

এরপরই বিষয়টি পুনর্বিবেচনা করে সুপ্রিম কোর্ট জানিয়য়েছে, এখন থেকে ১৮ নয়, ২১ বছর পর্যন্ত ছেলের দেখভালের দায়িত্ব নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা