মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭মার্চ) সকাল ১০ টায় আশাশুনি কাঁচাবাজার পট্টি থেকে এক র‍্যালি বের হয়ে আশাশুনি বাজার প্রদিক্ষণ করে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পন শেষে আবারো সভামঞ্চে সকলে সমবেত হয়।

আশাশুনি সদরের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মো. সামছুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মোবাইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।

মোবাইলের মাধ্যমে অপরপ্রান্ত থেকে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বাবু নীল কণ্ঠ সোম।

আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্যা, প্রভাষক ডাবলু, মন্টু সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মুরশিদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেব আলী সহ আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দান বর্তমানে সোহারাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণা অনানুষ্ঠানিকভাবে দিয়েছিলেন। তার ১৮ মিনিটের ভাষণে বাঙালিদের সকল নির্যাতন, নিপিড়ন ও বঞ্চনার কথা তুলে ধরে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। তাতে অনুপ্রাণিত হয়ে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুগ যুগ ধরে এ ভাষণ বাঙালির অনুপ্রেরণা যোগাবে সামনে এগিয়ে যেতে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়