বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করার কোনো কারণ নেই জানিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর কারো কারো রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর টিকা প্রদান কার্যক্রম স্থগিত করে ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশ। এর ফলে টিকাটি গ্রহণকারী দেশগুলোর কর্তৃপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ পড়ে।

তবে শুক্রবারই (১২ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা- জানিয়েছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধের কোনো কারণ নেই। টিকাটির বিষয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার যে কথা বলা হয়েছে তা সত্য নয় বলেও জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখপাত্র বলেন, এটি খুবই চমৎকার একটি টিকা। দেশগুলোর উচিত এটি ব্যবহার অব্যাহত রাখা। কারণ এরসঙ্গে রক্ত জমাট বাধার কোন সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি। তবে যে কথা ছড়িয়েছে, সে বিষয়ে ডব্লিউ এইচ ও বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে।

এখন পর্যন্ত কেবল ইউরোপেরই ৫০ লাখ মানুষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছেন। এ ছাড়া কম মূল্য এবং সহজে সংরক্ষণযোগ্য হওয়ায় ভ্যাকসিনটি ব্যবহার করছে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।

সূত্র রয়টার্স।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী