শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গ নির্বাচন

মমতার ভাঙা পা: তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ!

গত ১০ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার ‘নন্দীগ্রাম’ কেন্দ্রে নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে পায়ে চোট পান তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। ওই ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা। যদিও গেরুয়া শিবিরের অভিমত গোটাটাই নাটক। নির্বাচনে সহানুভূতি পাওয়ার জন্যই দিদি এটা করছেন। নির্বাচন কমিশনের কাছে পেশ করা রিপোর্টেও নিছকই দুর্ঘটনা বলেই জানানো হয়। এরপর কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর ফের নির্বাচনী ময়দানে ফেরেন মমতা।

আর এবার নির্বাচনী প্রচারণার মধ্য গগনে এসে মমতার ভাঙা-পা নিয়ে ফের নতুন বাগযুদ্ধ শুরু হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। দুই দিন আগেই মমতার আঘাতপ্রাপ্ত পা দোলানোর ভিডিও সামনে আসার পরই আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র প্রণয় রায়ের নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, সেখানে দেখা গেছে হুইল চেয়ারে বসেই প্লাস্টার বাধা পা দোলাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।

যদিও তাদের দলের সুপ্রিমোকে যেভাবে অপমান করা হচ্ছে- তার তীব্র নিন্দা জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। নারীদের কীভাবে সম্মান জানাতে হয় তাও বিজেপিকে শেখার কথা বলা হয়েছে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করে প্রণয় রায় লেখেন, ‘আমি জ্যোতিষী নই। কিন্তু একাধিক টিভি চ্যানেলে অনেক আগেই আমি বলেছিলাম নন্দীগ্রামে ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে।’

প্রণয় রায় জানান, ‘মমতার আঘাতপ্রাপ্ত পা দোলানোর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা বিজেপি কর্মীরা তোলেনি, তৃণমূলের কর্মী-সমর্থকরাই তুলেছে। আমরা চাই তিনি খুব দ্রুত স্বাভাবিক জনজীবনে ফিরে আসুন, আমরা তার জন্য প্রার্থনা করছি। কিন্তু হুইল চেয়ারে করে ঘুরে ঘুরে মমতার এই নাটক এখনই বন্ধ করা উচিত। তিনি যদি এভাবে তার পা দুলিয়ে ব্যায়াম করেন, তবে আমি তাকে পরামর্শ দেবো যে এখুনি হাঁটাহাটি শুরু করুন, এতে তিনি দ্রুত সেরে উঠবেন।

মমতাকে কটাক্ষ করে বিজেপির সিনিয়র নেতা রাহুল সিনহার বক্তব্য, মমতা দিদির পায়ের ব্যান্ডেজ ভোট টানতে পারবে না। তিনি বলেন, ‘মমতা যত তার আত্মবিশ্বাস হারাবেন, তার ব্যান্ডেজ তত বড় হবে। বাংলার মানুষ এখন আর এতে ভুলবে না। মমতার ভুলে যাওয়া উচিত যে তার কোন পা’য়ে চোট লেগেছে। তিনি ইতিমধ্যেই নির্বাচনে হেরে গেছেন, ব্যান্ডেজ আর তাকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারবে না।’

অন্যদিকে বিজেপিকে তোপ দেগে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, ‘আমাদের প্রিয় নেত্রীকে যেভাবে বিজেপি অপমান করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কেবল আমাদের মুখ্যমন্ত্রীকে অপমানই করছে না, রাজ্যের অন্য নারীদেরই অপমান করছে। নারীদের যোগ্য সম্মান জানানোর জন্য আমরা তাদের কাছে অনুরোধ জানাবো।’

শশী পাঁজার মতো একই সুর ধরা পড়েছে সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহার গলাতেও। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত জানান, ‘বিজেপি কি মমতার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারসহ রাজ্যের সব মানুষকেই মিথ্যাবাদী বলে চালাতে চাইছে? একমাত্র বিজেপিই এই ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারে।’

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ‘হামলার শিকার হয়ে একজন নারী যেভাবে উইলচেয়ারে বসে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে বিজেপির নোংরা রাজনীতির নিন্দা জানাই। এর অর্থ বিজেপি তার পায়ের তলার জমি হারাচ্ছে।’
তথ্যসূত্র: বিডি প্রতিদিনি।

একই রকম সংবাদ সমূহ

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৩ জুলাই)বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন