রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যতদিন বেঁচে থাকবো এই জনপদের উন্নয়নে কাজ করে যাবো : এমপি রবি

সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ মে) বেলা ১১টায় দক্ষিণ বল্লী মহিউচ্ছুনাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে বল্লী ইউপি চেয়ারম্যান ও বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময়ে দেশে উন্নয়ন কর্মকান্ড থেমে নেই। বাংলার মানুষ ভাগ্যবান জননেত্রী শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে। যিনি রাতে তাহাজ্জুদ পড়ে ঘুমান আর ফজরের নামাজ ও কোরআন তেলওয়াত’র মধ্য দিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আমার নির্বাচনী এলাকায় ইনশাল্লাহ কোন মাটির রাস্তা থাকবেনা।

তিনি আরো বলেন, জামাত-বিএনপি সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি। তারা শুধু মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খেয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো এই জনপদের উন্নয়নে কাজ করে যাবো। দেশ ও জাতির উন্নয়নে সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন এমপি রবি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আওয়ামীলীগ নেতা ও বল্লী ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শাহিদুল ইসলাম, বল্লী ইউনিয়নের ইউপি সদস্য মো. শামছুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। দক্ষিণ বল্লী ইউনুচের বাড়ি হতে পূর্ব ঋষিপাড়া হাবিবের বাড়ি পর্যন্ত চেইঃ ০০মিঃ-৮৮৫মিটার কার্পেটিং রাস্তা আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৭৬লক্ষ ৮২ হাজার ৬১৪ টাকা ব্যয়ে সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে করোনার সংক্রমণ রোধে দক্ষিণ বল্লী মহিউচ্ছুনাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিমখানার শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এমপি রবি। এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ