বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুয়া ফেসবুকে আপত্তিকর পোস্ট: সাতক্ষীরায় হামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মেম্বরের নেতৃত্বে খুন জখমসহ হামলার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের হাকিম ঢালীর পুত্র মহসীন ঢালী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ছোট ভাই মো: আব্দুস সবুর আটুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হওয়ায় বর্তমান মেম্বর আব্দুল গফুর ঢালী বিভিন্নভাবে আমাদের হয়রানি চক্রান্ত শুরু করে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী গরিব অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে ৪৫০ টাকা প্রদান করাকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের কার্তিক মন্ডলের পুত্র হোমিও প্যাথিক ডাক্তার প্রানেশ কুমার মন্ডলকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং প্রকাশ্যে কান ধরতে বলে অপমানিত করে। আমার ছোট ভাই এঘটনার তীব্র বিরোধীতা করেন এবং প্রতিবাদ করেন। এতে আব্দুল গফুর ঢালী ও তার সহযোগীরা আমার ছোট ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে গত ১৯ মে ২১ তারিখে চুনোর ব্রীজ বাজারে আমার ছোট ভাইকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এছাড়া তাকে হয়রানি করার উদ্দেশ্যে জনৈক ব্যক্তি “Breakup” নামীয় ফেসবুক আইডি খুলে গফুরের পরিবারকে জড়িয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মানহাকির পোস্ট করে। উক্ত আইডি সম্পর্কে আমার ছোট ভাই আব্দুস সবুর কিছুই জানে না।
এঘটনাকে পুঁজি করে গফুরের পুত্র সাইফুল ইসলাম উক্ত পোস্ট আমার ছোট ভাই এবং আমরা দিয়েছি মর্মে মিথ্যা অপবাদ রটিয়ে আমাদের দোষারপ করার পায়তারা চালাচ্ছেন। অথচ উক্ত আইডি সম্পর্কে আমার কেউ অবগত নই। আমার ভাই নিজের নামে “আব্দুস সবুর সমর্থক গোষ্ঠী” নামক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারি অনুদান ও উন্নয়ন মূলক কাজে স্থানীয় মেম্বরের অনিয়ম ও দুর্নীতির চিত্র মাঝে মাঝে মধ্যে তুলে ধরতো। কিন্তু “Breakup” নামীয় ফেসবুক আইডি দিয়ে যে উস্কানিক মূলক পোস্ট দেওয়া হয়েছে এটি সম্পর্কে সে কিছুই জানে না। উক্ত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গফুর ঢালী ও তার পুত্র সাইফুল ঢালী তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে এলাকায় প্রকাশ্যে মহড়া দিচ্ছে। তারা সব সময় ৩০/৩৫ জনের বাহিনী নিয়ে এলাকায় মহড়া করে ত্রাসের রাজস্ব কায়েমের চেস্টা করে যাচ্ছে। যে কোন সময় উক্ত বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষসহ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এলাকার পরিবেশে উত্তেজিত করতে পারে।

এবিষয়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন