শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের পানি নিষ্কাশনের বাঁধা মৎস্যঘের

মাত্র দুই দিনের বৃষ্টিতে সাতক্ষীরা শহরের দক্ষিণ কামালনগর ও ইটাগাছার উত্তরাংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরফলে অর্ধশতাধিক বাড়ি ঘর জলমগ্ন হয়ে পড়েছে। জনৈক কামরুল ইসলাম নামে এক ব্যক্তি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছের ঘের করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় জনসাধারণ অভিযোগ করেছে।

চলতি জুন মাসের ৬ ও ৭ তারিখে সাতক্ষীরা জেলায় প্রথম মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। মাত্র দু’দিনের এই বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তবে অন্য এলাকায় দ্রুত পানি সরে গেলেও কামালনগর ও ইটাগাছা এলাকার কিছু অংশ এখনো জলমগান হয়ে আছে।

কামালনগরের আব্দুর রশিদ জানান, মাছের ঘের করার জন্য কামালনগর দক্ষিণ পাড়ার পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার প্রভাবশালী কামরুল ইসলাম ঐ ঘের করেছেন বলে তিনি জানান। একই অভিযোগ করেন একই এলাকার মনতেজ আলী, লাইলি বেগমসহ অনেকে। তারা জানান, প্রতিবছর জুলাই-আগষ্ট মাসের ভারি বর্ষণে শহরের ৭ ও ৮ নং ওয়ার্ডের কামালনগর দক্ষিণপাড়া ও ইটাগাছা উত্তর ও পশ্চিমপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু এ বছর একটি মাছের ঘেরের কারনে বর্ষা মৌসুম শুরুর আগেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কামালনগর দক্ষিণপাড়ায় জলাবদ্ধতার খবর পেয়েই আমরা সেখানে গিয়েছিলাম। পৌরসভার পক্ষ থেকে ঘেরটিতে ৫০ ফুট পাইপ বসানো হয়েছে। ফলে সেখানকার পানি দ্রুত সরে যাবে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম ও সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ এক বিবৃতিতে সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে সাতক্ষীরা পৌর কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। নেতৃবৃন্দ যেসব মাছের ঘেরের কারনে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হয় সেসব ঘেরগুলির ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পৌরসভা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার