মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা-উপসর্গে টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪

টাঙ্গাইলে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। বেড়েই চলেছে জেলায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একইসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৪ জনের।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান।

তিনি জানান, বুধবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইলের ৬৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫৭৫ জনের। এদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৯ জন।

এদিকে জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সাতজন রয়েছেন।

এর আগেরদিন টাঙ্গাইলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়। এদের মধ্যে আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে দুজন মারা গেছেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা