শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় নিন্দা

সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য  ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবে নির্বাহী কমিটির জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় প্রেসক্লাবের নির্বাহী সদেস্যর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ওই মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে। শুক্রবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহসভাপতি মোল্লা আব্দুস সাত্তার ও আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও এম আর মঈন, কোষাধ্যক্ষ সামছুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহীনুল ইসলাম, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, আব্দুল করিম প্রমুখ। 

উল্লেখ্য, আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্য সাধন সাহা সমিতির বিরুদ্ধে গত ২৮-০৪-২০২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকায় কেশবপুর প্রতিনিধি  আব্দুল্লাহ আল ফুয়াদ একটি প্রতিবেদন করেন।

প্রতিবেদনটি গত ০৬ মে দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকায় প্রকাশিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও আস্থা সমবায় সমিতির সাধারণ সম্পাদক উত্তম সাহার বক্তব্য ওই রিপোর্টে উল্লেখ করা হয়।

রিপোর্ট প্রকাশিত হওয়ার পর উপজেলা সমবায় অফিসার নূর ইসলাম তদন্ত করেন। প্রকাশিত সংবাদের ঘটনায় ক্ষিপ্ত হয়ে আস্থা সমিতির পক্ষ থেকে যশোর আদালতে প্রতিবেদক আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে একটি মামলা করেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ারবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছেবিস্তারিত পড়ুন

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
  • সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
  • বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বেড়েছে