মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মামলার খবর শুনে ধর্ষক সাবেক এই ছাত্রলীগ নেতা ওই স্কুল ছাত্রীর বিরুদ্ধে বুধবার (১৯ আগস্ট) সংবাদ সম্মেলন করেন।

এরপর মামলার বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত ১৮ আগস্ট কলারোয়া থানায় ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ছাত্রলীগ নেতা শেখ মেহেদী হাসান নাইচ (২৭) উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে।

ওই স্কুল ছাত্রী (এস.এস.সি পরীক্ষার্থী) জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রলীগ নেতা শেখ মেহেদী হাসান নাইচ তাকে চার বছর ধরে ধর্ষন করে আসছেন। পরিবারের চাপে মোটা অংকের যৌতুক নিয়ে সে অন্যাত্র বিয়ে করেন।

উপজেলার হেলাতলা ইউনিয়নের ওই স্কুল ছাত্রী আরো জানান, গত ২০১৭ সালের জানুয়ারী মাসে তার মা বাবা বাড়িতে না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে নাইচ তাকে প্রথম ধর্ষন করেন। এভাবে চার বছর চলতে থাকায় সর্বশেষ গত ৩ জুলাই রাতে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নাইচ জোরপূর্বক ধর্ষন করে চলে যাওয়ার সময় অসদাচরণ করেন। এসময় তিনি প্রতারণার শিকার হতে যাচ্ছেন বলে সন্দেহ করেন। পরে পরিবারের সবাইকে জানিয়ে তিনি কয়েক দফা ছাত্রলীগ নেতা নাইচদের বাড়িতে যান। নাইচসহ তার পরিবারের লোকজন তাকে অপমান করে তাড়িয়ে দেন। বিষয়টি কলারোয়া উপজেলা উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়। উপজেলা চেয়ারম্যান দুই পক্ষকে ডাকার পরও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় কোন উপায় না পেয়ে অবশেষে গত ১৮ আগস্ট তিনি বাদী হয়ে কলারোয়া থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে, মামলার খবর জানতে পেরে বুধবার (১৯ আগস্ট) সাবেক ছাত্রলীগ নেতা নাইচ সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাকে চরিত্রহীন মেয়ে বলে উল্লেখ করেন।

এসময় নাইচ বলেন, ওই চরিত্রহীন মেয়ে তার রাজনৈতিক সুনাম ক্ষুন্নকরার জন্য চক্রান্ত করে আসছেন।

এ ব্যাপারে জানার জন্য সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নাইচকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে তার মায়ের সাথে কথা বলা হলে তিনি জানান, মেয়েটি তার বাড়িতে দুই দফা বিয়ের দাবি নিয়ে এসেছিল। তিনি গুরুত্ব দেননি।

কলারোয়া উপজেলা চেয়াম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, দুই পক্ষকে নিয়ে বসাবসি করার পর তারা দুই পরিবারের লোকজন ১৫ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে তার কাছ থেকে সময় নেন। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় মেয়েটি আইনের আশ্রয় নিতে বাধ্য হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু