বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নিখোঁজের ৫ দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার ৫দিন পর ইসরাফিল হোসেন (৩৮) নামে এক যবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে। নিহত ইসরাফিল হোসেন ঐ গ্রামের বজলু মিয়ার ছেলে।

জানা যায়, তিন বন্ধু একই সঙ্গে সব সময় থাকতেন। ব্যবসা করতেন তিনজন একই সাথে। মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা। বন্ধুত্বের টানাপোড়েন শুরু হয় নানা কারণে। তাদের মধ্যে মাদক ব্যবসার টাকা নিয়ে দ্ব›েদ্বর সূত্রপাত হয়। প্রথমে বন্ধুর পাওনা টাকা না দেওয়ার জন্য তার স্ত্রীকে লেলিয়ে দেয় অপার বন্ধু ইসরাফিল হোসেনের দিকে। একসময় ইসরাফিল বন্ধুর স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে ২৭ আগস্ট রাতে কৌশলে ইসরাফিলকে একটা নির্জন স্থানে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে হত্যা করে। তারপর তাকে পার্শ্ববর্তী কবর স্থানে বস্তাবন্দি করে মাটির নিচে পুঁতে রাখে।

বুধবার (১সেপ্টেম্বর) এমনই চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। নিখোঁজের পরে ৩ জনকে আটক করে গোয়েন্দা সদস্যরা। আটকৃতদের স্বীকারোক্তিতে পুলিশ ও ডিবি ঘটনাস্থল থেকে বিকাকে লাশ উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম জানান, ইসরাফিল ২৭ আগস্ট রাতে বাড়ী থেকে বাহির হয়। পরের দিন তার আত্মীয়-স্বজনসহ চারিদিকে খোঁজখবর নেয়ার পর তার কোন সন্ধান না পেয়ে ২৯ আগস্ট তার স্ত্রী শার্শা থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অনুসন্ধানের জন্য জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি)’র শরণাপন্ন হই। এক পর্যায়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সমন্বয়ে সন্দেহ ভাবে অনুসন্ধান করে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাকে হত্যা করে উলাশী কাশিয়াডাঙ্গা দুর্গম জঙ্গলে কবরস্থানে মাটি নিচে পুঁতে রেখেছে।

বুধবার বিকালে জঙ্গলের ভিতর কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা