রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাত পোহালেই পূজা শুরু, কলারোয়ায় চলছে মন্ডপের শেষ কর্মযজ্ঞ

বছর ঘুরে আবার এসেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। রাত পোহালেই পূজা শুরু, আর তাই শেষ আয়োজন চলছে পূজা মন্ডপগুলোতে। প্রতিমা সাজানোর পালাও প্রায় শেষের দিকে। মন্ডপে আলোকসজ্জা আর উঠোনে আলপনা মেখে ফুটিয়ে তোলা হচ্ছে সৌন্দর্য। প্রতিমার কোথাও যেন সৌন্দয্যের ঘাটতি না থাকে সেদিকে চোখ দিচ্ছেন কারিগররা।

এমন কর্মযজ্ঞ চোখে পড়ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সব কয়টি পূজা মন্ডপে।

উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৪৪টি দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।

কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, দিন রাত একাকার করে কারিগররা প্রতিমা তৈরির শেষ আয়োজন চালাচ্ছেন। বাহারি রঙ, স্বর্ণালংকার আর লাল শাড়িতে পরিপূর্ণ করা হচ্ছে প্রতিমাকে। রঙতুলি হাতে পুরো প্রতিমাজুড়ে বারবার কারিগররা চোখ বোলাচ্ছেন। দেখছেন কোথাও কোনো অপূর্ণতা রয়েছে কিনা। অন্যদিকে চলছে মন্ডপের লাইটিং ডেকোরেশন ও দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থাও। মন্ডপে বাহারি রঙের আলপনা আর নকশা আঁকায় ব্যাস্ত অনেকেই।

পূজোর আয়োজনকে ঘিরে পাড়া মহাল্ল থেকে শুরু করে বাড়ির শিশু-কিশোর এবং বয়স্কদের মনেও খুশির আমেজ যেন ভরপুর। আয়োজন আর অতিথি আপ্যায়নের যেন কোন কমতি না থাকে সেই দিকে নজর রয়েছে প্রতিটি পরিবারে। পঞ্চমী থেকে শুরু করে দশমী এই পাঁচ দিন যেন ভিন্ন ভিন্ন আনন্দ নিয়ে আসবে সকলের মনে।

এদিকে পূজা উপলক্ষে নতুন জামা-কাপড় কেনার ধুম পড়েছে পাড়া মহল্লার বাজার গুলোতে।

আদিত্য কুমার জানান, বছর ঘুরে মা এসেছে। মনে তো আনন্দ থাকবেই। এটি আমাদের সবচেয়ে বড় উৎসব তাই আগে থেকেই নানা প্রস্তুতি নিয়ে রেখেছি। হাতে সময় নেই তাই পূজা উপলক্ষে পরিবার পরিজনদের জন্য কেনাকাটা করতে মন আকুপাকু করছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী বলেন, গত বছর মহামারী করোনার প্রভাবে আমাদের পূজা মন্ডপগুলো আনন্দহীন হয়ে পড়েছিল। তবে এ বছর করোনার প্রভাব অনেকটা কম থাকায় সবাই আনন্দের সঙ্গে পূজোর আয়োজন করছে। বড় ছোট সবার মনেই এ বছর আনন্দের যেন কমতি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, এই উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে পূজার আয়োজন করা হয়েছে। এসব স্থানে নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও আনসার বাহিনী প্রস্তুত রয়েছে। আশাকরি সুষ্ঠু ও সুন্দরভাবে হিন্দু সম্প্রদায় তাদের পূজা উৎসব পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা