রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় বিএনপি নেতা রকিব মোল্লা

কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব মোল্লা (৫১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে সকাল ১০টার দিকে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে বেলা ১১টার দিকে তিনি মারা যান।

তাঁর পিতা মরহুম আব্দুর রহমান মোল্লাও ছিলেন কয়লা ইউনিয়নের চেয়ারম্যান।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর হাজারো মুসুল্লির অংশ গ্রহণে নামাজে জানাযা শেষে শ্রীপতিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

প্রয়াতের ভাই কারাবন্দী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় শরিক হন। কয়েকঘণ্টার জন্য পুলিশি প্রহরায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজা ও দাফন সম্পন্ন করে ফের আব্দুর রকিব মোল্লাকে সাতক্ষীরা কারাগারে ফেরত নেয়া হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ