রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি

সারা দেশের ন্যায় কলারোয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী।

সংগঠনটির সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সহ-সভাপতি কার্তিক চন্দ্র মিত্র, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আয়োজক সংগঠনের নেতা মাস্টার নিরঞ্জন পাল, আনন্দ ঘোষ, রনজিত ঘোষ, উত্তম কুমার ঘোষ, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ অধিকারী চান্দু, সাধারণ সম্পাদক মাস্টার উত্তম পাল, সুনিল সাহা, নিত্য গোপাল রায়, সন্তোষ পাল, রনজিত দত্ত, রবীন্দনাথ ঘোষ মনু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক গোপাল কুমার ঘোষ বাবু, যুব ঐক্য পরিষদের আহবায়ক জয় দাস, সদস্য সচিব মিন্টু পাল, মিলন দত্ত প্রমুখ।

বক্তারা দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাসহ বিভিন্নভাবে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদ জানিয়ে সমাবেশে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ