বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যদিও রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

আবহাওয়া অধিদপ্তর সোমবার (১ নভেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ২০ দশমিক ২ ডিগ্রি, যা একদিন আগে রোববার ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি।

উত্তরাঞ্চলে এরইমধ্যে শীত নেমেছে। সকালে হালকা কুয়াশাও পড়ছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে লঘুচাপটি বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা