বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান শিল্পমন্ত্রীর

মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

সোমবার সন্ধ্যায় (৮ নভেম্বর ২০২১) রাজধানীতে রোটারী ক্লাব অব গুলশানের ৪৬ তম অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রোটারী ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট নাদিরা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ্ ফারুকীসহ অন্যান্য রোটারিয়ানগণ বক্তব্য রাখেন।

শিল্প মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারা জীবন দেশের স্বাধীনতা ও অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মানবিক দায়বদ্ধতা থেকে সংগ্রাম করে গেছেন। জাতির পিতার আদর্শের ধারাবাহিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন।

সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা ও বয়স্ক ব্যাক্তিদের মাসিক ভাতা প্রদানসহ ভূমি এবং গৃহহীনদের জন্য ভূমি ও বাসস্থানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।

এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন রোটারী ক্লাব অব গুলশানের সদস্যপদ গ্রহণ করেন।
তথ্যবিবরণী- পিআইডি

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী