বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারো বার্ড ফ্লুর প্রাদুর্ভাব

ইউরোপ এশিয়াতে বাড়ছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার (ওআইই) মতে, খুব দ্রুত ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লু।

পোলট্রি ফার্মের এক বিভীষিকার নাম বার্ড ফ্লু। গত সংক্রমণে প্রায় ১ কোটি পোলট্রি প্রাণীর মৃত্যু হয়েছিল এই রোগে। এটি এক ধরণের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যা প্রাণীদেহ থেকে খুব সহজেই মানুষের শরীরে চলে আসতে পারে।

করোনা প্রাদুর্ভাব এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যে মহামারির সংক্রমণ বিশ্বে অন্য এক ভয়াবহ মাত্রা যোগ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা।

এখন পর্যন্ত চীনে ২১ জন বার্ড ফ্লু সংক্রমণের শিকার হয়েছে বলে জানা যায়। তাদের শরীরে এইচফাইভএনসিক্স সাবটাইপ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি পাওয়া গেছে।

ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার সাড়ে ৭ লক্ষ পোলট্রি প্রাণী বার্ড ফ্লু সংক্রমণের শিকার হয়েছে। আক্রান্ত প্রাণীগুলোকে মাটিতে পুতে হত্যা করা হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। একইভাবে শীতের শুরুতেই জাপানের উত্তর-পূর্ব এলাকার একটি পোলট্রি ফার্মে বার্ড ফ্লুর উপস্থিতি পেয়েছে বলে জানায় দেশটির কৃষি মন্ত্রণালয়।

এছাড়াও ইউরোপে বাড়ছে বার্ড ফ্লুর সংক্রমণ। নরওয়ের রোজাল্যান্ড এলাকায় ৭ হাজার পোলট্রি প্রাণীর মধ্যে বার্ড ফ্লু ভাইরাস খুঁজে পাওয়া গেছে বলে জানায় ওআইই। বলা হচ্ছে শরতের শুরুতেই বন্য পাখি থেকে গৃহপালিত পাখিতে এই সংক্রমণ বিস্তার লাভ করেছে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বাজারে বিনিয়োগ করবে গুগল
বেলজিয়াম বার্ড ফ্লু ঝুঁকিতে পোলট্রি ফার্ম ব্যবসাকে সীমাবদ্ধ করার উদ্যোগ হাতে নিয়েছে। ইতোমধ্যে দেশটি নিজেদের সব পোলট্রি ফার্মকে ইনডোরে নিয়ে এসেছে। একইভাবে চলতি মাসের শুরুতে ফ্রান্স এবং নেদারল্যান্ডসও বাড়তি সতর্কতা হিসেবে একই ধরণের পদক্ষেপ হাতে নিয়েছে।

যদিও স্বাস্থ্য সংস্থাগুলো বলছে, পোলট্রি খাদ্যের মাধ্যমে বার্ড ফ্লু ছড়ায় না। তবে বরাবরের মতোই রোগটির বিস্তার পেলে দেশের পোলট্রি খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা যাচ্ছে।

সূত্র- চেকআউট

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী