বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী সোহারাব

শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার প্রাণকেন্দ্র শার্শা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কবির উদ্দীন তোতাকে সমর্থন দিয়ে নিজের আনারস প্রতিকের নির্বাচন স্থাগিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহারব হোসেন।

সোমবার(২২ নভেম্বর) বিকালে নৌকাকে বিজয়ী করার লক্ষে শার্শার সংসদ সদস্য আফিল উদ্দিন এর প্রচেষ্টায় একটি পথসভায় এ বিদ্রোহী প্রার্থী নৌকাকে সমর্থন করেন।

এ সময় সংসদ আফিল উদ্দিন উপস্থিত থেকে দুজনকে কোলাকুলি করিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের নৌকা মার্কাকে বিজয়ী করতে এবং সংগঠনকে আরো মজবুদ করতে ভেদভেদ ভুলে এক হয়ে চলার জন্য দিগনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কওসার আলী,সাধারন-সম্পাদক মোরাদ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আওয়ামিলীগের নেতাকর্মী বৃন্দ।

উল্লেখ্য, শার্শা উপজেলায় ইউপি নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের (নৌকা) চেয়ারম্যান প্রার্থীরা। মাঠে বিদ্রোহী প্রার্থী থাকায় দুশ্চিন্তা বেড়ে গেছে তাদের। মনোনয়নবঞ্চিত এসব বিদ্রোহী প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।

একাধিকবার বিদ্রোহীদের সঙ্গে কথা বলেও মনোনয়নবঞ্চিতদের সমঝোতায় আনতে ব্যর্থ হয়েছেন দলের উপজেলার দায়িত্বশীল নেতারা।

এলাকায় এসব বিদ্রোহী প্রার্থীর ব্যাপক জনসমর্থন থাকায় মাঠ ছাড়তে রাজি নন তারা। আর তাতে নৌকার প্রার্থীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।

এসব এলাকার নির্বাচনী মাঠ ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে বিদ্রোহী এসব প্রার্থী ও নৌকা প্রতীকের প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনি মাঠ।আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা