বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেবল টিভির সেট টপ বক্স লাগানো স্থগিত

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এদিন রিটের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাশফিকুল হুদা। রিট আবেদনটি করেন রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসিন্দা মো. সাহেদ কাওসার।

গত ৪ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ডিশ ক্যাবল গ্রাহকদের এই সময়ের মধ্যে ক্যাবল বা ফিড অপারেটরের সহযোগিতায় অ্যানালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

এর আগে গত ২৭ অক্টোবর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়নের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে। ফলে এই সময়ের মধ্যে এই দুই শহরের গ্রাহককে ‘সেট টপ বক্স’ নিতে হবে। তা না হলে কেবল টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে।

সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং কেবল ডিস্ট্রিবিউটর ও অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে টিভি কেবল নেটওয়ার্ক ডিজিটাল হলে টেলিভিশনের দর্শক, মালিক, কেবল অপারেটরসহ সবাই উপকৃত হবেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে এবং গাজীপুর, নারায়ণগঞ্জসহ সব পুরোনো বড় জেলা শহরে ৩১ ডিসেম্বরের মধ্যে টিভি কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়ন হবে। এ জন্য গ্রাহকদের সেপটপ বক্স দেওয়ার ব্যবস্থা করবে ক্যাবল অপারেটররা। কিস্তিতে আদায় করা হবে এ বক্সের দাম।

তথ্যমন্ত্রী বলেন, সেটির দাম এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা বা তার বেশিও হয় অনেক সময়। ক্যাবল অপারেটররা সেগুলো সরবরাহ করবে। সেটি ১২ কিংবা ৩০ কিস্তিতে তারা টাকা নেবেন। কীভাবে নেবেন, সেটি গ্রাহকের সঙ্গে তাদের বিষয়। সেটা সরকার ঠিক করে দেবে না।

ডিজিটাইলজেশন নিশ্চিত হলে বছরে প্রায় ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী।

সূত্রে. সময় নিউজ।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম