বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রমশ কমছে জনসংখ্যা, গ্রামের বাড়িগুলো দখল করছে পুতুল!

বেশ কয়েক বছর আগে এই গ্রামে শেষ মানব শিশুটির জন্ম হয়েছিল। বর্তমানে এই গ্রামে মাত্র ২৭ জন মানুষের বসবাস। ২০১২ সালে শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যায় গ্রামের একমাত্র স্কুলটিও। দুর্গম পাহাড়ি এই গ্রামের বেশির ভাগ বাড়িই এখন পরিত্যক্ত।

আর এই পরিত্যক্ত বাড়িগুলো দখল করছে মানুষের মতো দেখতে পুতুলের দল!

জাপানের সবচেয়ে ক্ষুদ্রতম ও কম বসতিপূর্ণ একটি দ্বীপ হল শিকোকু। দ্বীপটি প্রায় ১৮ হাজার ৮০০ বর্গ কিলোমিটার। এই দ্বীপেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ‘ছবির মতো সুন্দর’ নাগোরো গ্রাম। একটা সময় এই নাগোরো গ্রামেই বসবাস করতেন প্রায় ৩০০ জন মানুষ, যা এখন কমতে কমতে মাত্র ২৭ জনে এসে ঠেকেছে।

নাগোরো গ্রামে জন্মানো শেষ শিশুটির নাম সুকিমি আয়ানো। সন্তানের জন্মের পর সুকিমির বাবা-মাও গ্রামের অন্যান্য অনেকের মতোই রুজির খোঁজে নাগোরো ছেড়ে অন্যত্র চলে যান। বাবার মৃত্যুর পর ২০০১ সালে ফের গ্রামে ফিরে আসে সুকিমি। তখন তার বয়স ৪৯ বছর।

প্রায় জনশূন্য গ্রামের পরিত্যক্ত দোকান আর বাড়িগুলো সুকিমির মনে গভীরভাবে রেখাপাত করে।

এই সুন্দর গ্রামটিকে নিঃসঙ্গতার হাত থেকে বাঁচাতে উদ্যোগী হন তিনি। প্রায় মানুষের মতোই দেখতে পুতুল তৈরি করে গ্রামের পরিত্যক্ত দোকান আর বাড়িগুলো সাজিয়ে রাখতে শুরু করেন তিনি। সুকিমিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের অন্যান্য বাসিন্দারাও।

সুকিমির উদ্যোগে এখন আর খালি পড়ে নেই গ্রামের স্কুল। পুতুল শিক্ষক আর ছাত্র-ছাত্রীতে ভরে উঠেছে ক্লাসরুম। গ্রামের মাঠে চাষের ভঙ্গিতে সারাদিন দেখা যায় এক বা একাধিক পুতুলের সারি। গ্রামের মুদি বা চায়ের দোকানও ভরে উঠেছে ‘পুতুল’ ক্রেতায়।

২০১৪ সালে ‘ভ্যালি অফ ডলস’ নামের একটি তথ্যচিত্রের হাত ধরে সুকিমির এই উদ্যোগ বিশ্ববাসীর নজরে আসে। ক্রমশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে জায়গা করে নেয় জাপানের নাগোরো গ্রাম।
বর্তমানে এই গ্রামের স্থায়ী বাসিন্দার সংখ্যা কম হলেও পর্যটকদের আনা গোনা লেগেই থাকে সারা বছর। ফলে বর্তমানে গ্রামের নিঃসঙ্গতা কেটেছে, উপার্জনও বেড়েছে এই পুতুলের দৌলতেই।

সূত্র : জিনিউজ

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা