বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরুকে বিয়ে করে সংসার পাতলেন বৃদ্ধা!

মুখের কাছে মুখ এনে আদর করেছিল গরুটি। তখন থেকেই ওই মনে হয় মৃত স্বামীর পুনর্জন্ম হয়েছে গরুরূপে। সেই অনুভূতি গভীর হতেই আর দেরি করেননি। গরুকে বিয়ে করে ফেললেন এক বৃদ্ধা।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়াতে এ ঘটনা ঘটে।

কম্বোডিয়ার ক্রাতি প্রদেশে থাকেন খিম হাং। গত বছর ৭৪ বছরের ওই বৃদ্ধার স্বামী মারা গিয়েছে। এর মধ্যেই একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল। যদিও ওই নারীর দাবি তাকে চুম্বন করেছিল গরুটি। তার পর থেকেই খিমের মনে হচ্ছে, এই গরুটিই তার মৃত স্বামী। তা মনে হওয়ার পর গরুকে বিয়েও করেছেন ৭৪ বছরের খিম।
গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, তারা উপস্থিত ছিলেন খিমের সঙ্গে গরুর বিয়েতে।

গরুটিকে বিয়ে করে নিজের ঘরেই একতলা ঘরেই রেখেছেন খিম। নিয়মিত স্নান করানো, খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসেবেই তিনি যত্ন নিচ্ছেন গরুটির। এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন গোরূপী ‘স্বামী’র জন্য।

খিম বলেছেন, ‘‘আমি মনে করি ওই গরু আমার স্বামী। কারণ ওই গরু আমার সঙ্গে একই আচরণ করে, যা স্বামী বেঁচে থাকার সময় করতেন।’’

তিনি আরও জানান, ‘‘গরুটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দেয়। তার পর আমাকে চুমু খেয়ে সিঁড়ি দিয়ে আমার পিছনে আসছিল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তার পর থেকেই আমার মনে হচ্ছে আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন।’’

সূত্র: দ্য সান।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা