সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি ৮ কিশোরকে ৪ দিনের রিমান্ড

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহত হওয়ার ঘটনায় ওই কেন্দ্রের বন্দি ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ওই কেন্দ্রের একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টিএম আবু মুসা এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর রকিবুজ্জামান বলেন, গত ২০ আগস্ট ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে বৃহস্পতিবার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ মামলায় গ্রেফতারকৃতদের শিশু উন্নয়ন কেন্দ্রের নিরিবিলি স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্যে বলা হয়েছে। এ ঘটনায় প্রকৃত পক্ষে কী ঘটেছিল, এর সত্যতা জাতির সামনে আনার জন্যই আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

এর আগে ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার প্রধানের চুল কেটে না দেওয়ার সালিশ কালে বন্দি ৩ কিশোর মারধরে নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্ববধায়কসহ ৫ কর্মকর্তাকে গ্রেফতার এবং সাময়িক বরখাস্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি