মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় এলজিইডি আইবিআরপি প্রকল্পের উন্নয়ন কাজ বন্ধ, জনদুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এলজিইডি আইবিআরপি প্রকল্পের আওতায় গুলিশাখালী বাজার সংলগ্ন সাপলেজা জিসি – গুলিশাখালী জিসি ভায়া বান্ধবপাড়া সড়কের চেইঃ ৯৩১০ মিটারে ২১ মিটার আরসিসি গার্ডার ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ।সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় জনগুরুত্বপূর্ণ এ উন্নয়নমূলক কাজে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গ্রামীন জনপদের ব্রিজ, কালভার্ট-সেতু মেরামত ও উন্নয়ন (আইবিআরপি) প্রকল্পের গুলিশাখালী – কবুতরখালী গার্ডার ব্রিজটির কাজ নিয়মবহির্ভূতভাবে বন্ধ রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার কথা থাকলেও নিরব ভূমিকা পালন করছে এলজিইডি কর্তৃপক্ষ।

নিয়মানুযায়ী নির্দিষ্ট পরিমান কাজ শেষ করে বিল ভাউচারের জন্য আবেদন করবেন ঠিকাদার।কিন্তু ইঞ্জিনিয়ারের উপস্থিতি ছাড়াই রাজমিস্ত্রী দিয়ে কোন রকম একটু কাজ দার করিয়ে বাকি কাজ ফেলে রেখে বিলের জন্য ছুটে বেড়ায় ঠিকাদার।এতে সৃষ্ট জনদুর্ভোগে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

২০১৯ -২০ অর্থ বছরে শুরু হওয়া ২ কোটি টাকার এ কাজ চলাকালীন অস্হায়ী বিকল্প পথ তৈরি করার কথা থাকলেও যেনতেনভাবে দায়সারা একটি পথ তৈরি করে দেওয়া হয়। যে পথ দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে পথচারীরা। তিন চাকার গাড়িতো দূরের কথা বাইসাইকেল নিতেও হিমশিম খেতে হয়।

এ ব্যাপারে ঠিকাদার আবু আহসান মিলু জানান, প্রকল্প পরিচালকের অব্যবস্হাপনায় আর্থিক সংকটে কাজ বন্ধ রাখতে হয়েছে।

উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ কাজী জসিম জানান, করোনা সংকটে ফান্ড না থাকায় ঠিকাদারকে বিল পরিশোধ করা যাচ্ছে না।তবে অর্থ সংকট সংক্রান্ত কোন চিঠি নেই।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নুরুল হুদা জানান, মাননীয় প্রধানমন্ত্রী একনেকে এ ধরনের প্রকল্প অনুমোদন দেন।এক্ষেত্রে কোন আর্থিক সংকট আছে বলে মনে হয় না।এগুলো শুধুমাত্র ম্যানেজমেরিয়াল সংকট।সামাজিক নানা কারনে এ সংকট তৈরি হতে পারে।গ্রামে শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করকে প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা উচিত।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী