রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সাতক্ষীরার হাজিপুর ফুটবল দলকে ২-১গোলে হারিয়ে জয়লাভ করেছে কালীগঞ্জের কদমতলার পিডিকে মিতালীসংঘ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে পদ্নশাঁখরা কোহিনুর ক্লাব আয়োজিত লক্ষটাকার নয়া ড্রিংক্রিং ওয়াটার ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রধমার্ধে ১৯মিনিটে  কালীগঞ্জের কদমতলার পিডিকে মিতালী সংঘের ৯নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলায়াড় গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ১১মিনিটে সাতক্ষীরার হাজীপুর ফুটবল দলের ৮নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফেরান। ২৮মিনিটে পিডিকে মিতালী সংঘের গাম্বিয়ান খেলোয়াড় মোস্তফা গোল করে দলকে এগিয়ে নিয়ে নিজেদের জয় নিশ্চিত করেন।

খেলাটি পরিচালনা করেন জুনায়েদ সিদ্দিকী তাকে সহযোগিতা করেন ওয়াহিদ বাবলু ও নাছির উদ্দিন।

ম্যাচ কমিশনার ছিলেন হাসানুজ্জামান।

ধারাবিবরণীতে ছিলেন ইসমাইল হোসেন মিলন ও জিএম সিরাজুল ইসলাম।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ৬নম্বর ভোমরা ইউনিয়ন আ লীগের সভাপতি আব্দুল গফুর গাজী, ৬নম্বর ভোমরা আ লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, ৬নম্বর ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী, পদ্নশাখরা কোহিনুর ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, আরও উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, শাহাজাহান কবির, কবির হোসেন, জাহিদ হোসেন, আনছার আলী, মনিরুজ্জামান মুকুল, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমি গৌত্তম মন্ডল, আশরাফুল, ইমন প্রমুখ।

শুক্রবার (২৪ডিসেম্বর) বিকালে একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আজকের খেলার বিজয়ী কালীগঞ্জের পিডিকে মিতালী সংঘ বনাম
ভোমরা ফল ব্যাবসায়ী সমিতি ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা