বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫০তম মহান বিজয় দিবস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলা মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবকক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিন সকল সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

স্থানীয় বিএম হাই স্কুল মাঠে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক’র সভাপতিত্বে “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তৈরীর ৫০বছরের সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসের আলোকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একইসাথে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা সামাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মো. রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জুলফিকার আলী ভুট্টো, জাফিরুল হক, পৌর আহবায়ক একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগর আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সারাদিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশের সুর্বর্ণ জয়ন্তী। এদিন বিকালে উপজেলা প্রশাসনের আয়জনে বিএম হাইস্কুল মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান