বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি মানুষের ভাগ্যকেও খুন করেছে : টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্বাধীনতা বিরোধী ‘ক্ষুদ্র অপশক্তি-চক্রের’ গুটিকয়েক ঘাতক শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি,তারা এ দেশের মানুষের ভাগ্যকে খুন করেছে।

তিনি বলেন, ২০২১ সালে উন্নয়ন-অগ্রগতির ধারায় বাংলাদেশ সাফল্যের যে জায়গায় পৌঁছেছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দুই-দশক আগেই অর্থাৎ ২০০০ সালের মধ্যে সেখানে পৌঁছে যেত।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলা একাডেমির শাহ আব্দুল করিম মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর রাষ্ট্র-সৃষ্টি বিপ্লব: স্বাধীনতার ৫০ বছরে অগ্রগতি ও প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো মা, মাটি ও মাতৃভাষা- এই তিনটি বিষয়ে আপোস করেননি। পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি।

তিনি বলেন, ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২১ বছরের জঞ্জাল অপসারণের মধ্যদিয়ে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার সংগ্রাম শুরু করেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লব মিস করে প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থাকা কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্টারনেট শিল্প বিপ্লবে শরিক করতে উদ্যোগ গ্রহণ করেন শেখ হাসিনা। তিনি মোবাইল ও কম্পিউটার প্রযুক্তি জনগণের জন্য সহজলভ্য করার উদ্যোগও নেন। এরই ধারাবাহিকতায় মোবাইলের টু-জি প্রযুক্তির পর ২০১৩ সালে থ্রি-জি, ২০১৮ সালে ফোর-জি এবং ২০২১ সালের ১২ ডিসেম্বর ৫-জি যুগে বাংলাদেশের প্রবেশ ভিশনারি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে।

টেলিযোগাযোগ মন্ত্রী আরও বলেণ, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পৃথিবীতে প্রথম ফাইভ-জি চালু হওয়ার মাত্র দুবছরের ব্যবধানে ফাইভ-জি প্রযুক্তির যুগে আমরা। এটা ডিজিটাল প্রযুক্তিতে বিশ্বে বাংলাদেশের সক্ষমতারই বহিঃপ্রকাশ। যা উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে ধাববান অর্থনীতির ইতিবাচক পদক্ষেপ।

আলোচনায় অংশ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৫০ বছরের বাংলাদেশ বিশ্বে এক অনন্য উচ্চতায় উপনীত হয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে ‘বাংলাদেশ: সংগ্রাম সিদ্ধি মুক্তি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী