বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দু’বন্ধু একে অপরের স্ত্রীর নগ্ন ছবি মোবাইলের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক

দু’বন্ধু একে অপরের স্ত্রীর নগ্ন ছবি মোবাইলের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিরোজুর রহমান রানা ও জুলফিকার রায়হানকে যথাক্রমে শুক্রবার রাতে ও শনিবার সকালে আটক করে পুলিশ। শুক্রবার রাতে ফিরোজুর রহমান রানা ও শনিবার সকালে জুলফিকার রায়হানকে শহরের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

ফিরোজুর রহমান রানার বাড়ি সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল ও জুলফিকার রায়হানের বাড়ি শহরের কাটিয়ায়। তারা দু’জনেই পুরাতন মোটরসাইকেল বিক্রেতা।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সাতক্ষীরায় এলএলবি পড়–য়া এক ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয় ফিরোজুর রহমান রানা। ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে শহরের নিউমার্কেট এলাকার ফিরোজুর রহমান রানাকে আটক করা হয়েছে। অপরদিকে রানার স্ত্রীর নগ্ন ছবি ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয় জুলফিকার রায়হান। রানার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে আটক করা হয়েছে শহরের কাটিয়া এলাকার জুলফিকার রায়হানকে। এঘটনায় এলএলবি পড়–য়া ছাত্রী ও রানার স্ত্রীর পৃথক দায়েরকৃত পর্নোগ্রাফী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সুত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া