বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ট্রাক চাপায় এক নারী নিহত, চালক আটক

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় পণ্য পরিবহনকারী একটি ট্রাকের চাপায় সুমাইয়া আক্তার (১৯) নামের এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

রোববার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে বেনাপোল বন্দরের এক নাম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার বেনাপোল পৌরসভার নারানপুর গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী।
মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল তার।

প্রতক্ষ্যদর্শী নাজমুল জানান, ব্যাটারিচালিত ভ্যানে করে বেনাপোল বাজার থেকে চেকপোস্টের দিকে যাচ্ছিলেন ওই নারী। এসময় বন্দরে পণ্য পরিবহন করতে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে ট্রাকের চাকায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ট্রাক চাপায় নারী নিহতের ঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করেন, বন্দরের পাশের ফুটপথে খালি ট্রাক রাখা নিষেধ থাকলেও ট্রাক চালকেরা ট্রাফিক পুলিশকে সন্তুষ্ট করে ফুটপথে ট্রাক রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানী বাণিজ্য যেমন ব্যহত হয়, তেমনি ব্যস্ততম সড়কটিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় অনেকেই জীবন হারান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা