বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের বিশ্বাস, বাংলাদেশ কোয়াড জোটে যাবে না

ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, চীন বিশ্বাস করে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড জোটে যোগ দেবে না বাংলাদেশ। রবিবার (১৩ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কোয়াড প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কোয়াডে যোগ দেবে এমন সামান্যতম সম্ভাবনাও আছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে বলেছে, তারা কোনো সামরিক বা নিরাপত্তাসংক্রান্ত জোটে যোগ দেবে না।

চীনা রাষ্ট্রদূত তার বিশ্বাসের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আমি জানি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বিষয় হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলে থাকে কোয়াড চীনের বিরুদ্ধে নয়। কিন্তু বাস্তবে চীনকে লক্ষ্য করেই সামরিক জোট কোয়াড গঠন করা হয়েছে। এ ধরনের একটি জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার প্রজ্ঞা দিয়েই সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, কোয়াড জোটে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে চীনের বিরোধিতা নতুন নয়। গত বছর চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে বাংলাদেশ সফরকালে বলেছেন, সম্প্রসারিত কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্কের উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতি হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী