বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা

তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আমরাবন্ধু সামাজিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আমরাবন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শিশু সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তন্বী মন্ডল। তন্বী তার বক্তব্যে বঙ্গবন্ধুর বণার্ঢ্য রাজনৈতিক জীবন সকলের সামনে তুলে ধরেন। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৫ম শ্রেণির আরাফাত হোসেন ১ম, আফিয়া তানহা মাওয়া ২য়, তন্বী মন্ডল ৩য় স্থান অধিকার করে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও আমরাবন্ধু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী