সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাতিঘরে চলছে ‘লেটার্স টু দ্য সিটি’ প্রদর্শনী

ঢাকা মেমোরি এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চলছে ‘লেটার্স টু দ্য সিটি’ (শহরের কাছে খোলা চিঠি) শীর্ষক একটি প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে শহর নিয়ে নারীদের বিভিন্ন ধরনের ভাবনা ও জেন্ডার-ইকুয়েল শহর সম্পর্কে সংগঠিত কথোপকথন তুলে ধরা হয়েছে।

শিল্পকর্মগুলোতে ফুটে উঠেছে শহরে নারীদের প্রতিদিনের অভিজ্ঞতা

শিল্পী, ইলাস্ট্রেটর ও অন্যান্য অতিথিদের অংশ্রগহণে গত ১৮ মার্চ এ প্রদর্শনীটি শুরু হয়।

এ প্রদর্শনীটি রাজধানীর বনানীর বাড়ি নম্বর: ৬৩, রোড: ৭/বি, ব্লক: এইচ এ অবস্থিত ‘বাতিঘর-স্মৃতিতে স্মরণে আলী যাকের’ এ আগামী ২৬ মার্চ ২০২২ পর্যন্ত চলবে। ৩০ জন শিল্পী ও ইলাস্ট্রেটর তাদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

গত বছরের আগস্ট মাসে ঢাকা মেমোরি টিম ‘অ্যান ওপেন লেটার টু মাই সিটি’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে শহর নিয়ে নারীদের চিন্তা-ভাবনা শেয়ার করার জন্য আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটিতে বিভিন্ন বয়সী ও ব্যাকগ্রাউন্ডের ১২৯ জন নারী চিঠি জমা দেয়। এ চিঠিগুলোতে শহর নিয়ে নারীদের আবেগ, সংগ্রামের বিষয়, নস্টালজিয়া, ইচ্ছা, হতাশা, আশা ও ভালোবাসার বিভিন্ন বিষয়গুলো উঠে আসে। চিঠিগুলোতে প্রকাশিত আবেগ ও ভাবনাগুলো শহরের সাথে নারীদের সম্পর্ক এবং সমাজে বিদ্যমান আরও কিছু রীতি পুনর্বিবেচনা করার সুযোগ তৈরি করে।

‘উইমেন অ্যান্ড দ্য সিটি’ শীর্ষক এক দীর্ঘমেয়াদী ইন্টারডিসিপ্লিনারি প্রকল্পের আওতায় প্রায় ৩০ জন শিল্পী এবং ইলাস্ট্রেটর তাদের শিল্পকর্মের মাধ্যমে সেই আবেগ, ভাবনা এবং আকাঙ্ক্ষাগুলো তুলে ধরেন। বাংলাদেশের শহরে বসবাসকারী/কাজ করছেন এমন নারীরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সে ব্যাপারে সচেতনতা বাড়াতে শিল্প সমঝদার ও সর্বস্তরের জনগণের জন্য এই চিত্রকর্মগুলো প্রদর্শিত হচ্ছে। নিরাপত্তা ও অন্যান্য বিভিন্ন বিষয় মাথায় রেখে নারীদের কীভাবে চলাফেরার পরিকল্পনা ও নানাবিধ আপোষ করতে হয় সেসব বিষয়গুলো এসব চিত্রকর্মের মধ্যে ফুটে উঠেছে।

চিঠিপত্র এবং শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি, ঢাকা মেমোরি টিম কালেকটিভ ড্রয়িং, আলোচনা, পত্র পঠন এবং লেখালেখি সেশনের মতো বিভিন্ন কার্যক্রমের সাথে ওপেন স্টুডিও আয়োজন করতে যাচ্ছে। এতে শিল্পী ও স্থপতিরা অংশ নেবেন এবং দর্শনার্থীদের সাথে যুক্ত হবেন। শিল্পী ওয়াকিলুর রহমান, রেজওয়ানা হাসান, ইরিনা জাহান মেঘলা কয়েকটি সেশনে অংশ নিবেন। একটি সান্ধ্যকালীন সেশনে কাকতাল মিউজিক গ্রুপ দর্শনার্থীদের সাথে যুক্ত হন। ২৬ মার্চ উদীয়মান ব্যান্ড পোস্ট অফিস সোসাইটির কনসার্টের মধ্য দিয়ে এই প্রদর্শনীর পর্দা নামবে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর