বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকিঃ থানায় জিডি

যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কর্তৃক এক সাংবাদিকের প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আফজাল হোসেন চাঁদ ৩নং শিমুলিয়া ইউনিয়নের ৪ নংওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহাববুর রহমানের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেছেন, উত্তর রাজাপুর গ্রামের জয়নাল মোড়লের ছেলে মোঃ মাহাববুর রহমান ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য। আফজাল হোসেন চাঁদ মঙ্গলবার (২২মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলাধীন ৩নং শিমুলিয় ইউনিয়ন পরিষদে তথ্য সংগ্রহ করতে যায়। ৩নং শিমুলিয়া ইউনিয়নের সচিবের কক্ষে সাংবাদিককে বসে থাকা দেখেই অকথ্য ভাষায় গালিগালজ সহ মারপিট করতে আসে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন। এছাড়াও সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে প্রাণনাশের হুমকিও প্রদান করেন।

তিনি (মো. মাহাববুর রহমান) সাংবাদিক আফজাল হোসেন চাঁদ’র উপর মিথ্যা মামলা সহ যে কোন ধরণের ক্ষতি সাধন করতে পারে বলে সাধারণ ডায়রী করেছেন। ঝিকরগাছা থানায় সাধারণ ডায়রী নং ৯৫৪, তাং ২২/০৩/২০২২ইং।

এ ঘটনায় ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহাববুর রহমানের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও কোন সাড়া মেলেনি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, আইনগত সহযোগীতা চেয়ে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সাধারণ ডায়রী করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা