বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু পাকিস্তানীদের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপসহীন নেতা। তিনি পাকিস্তানীদের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, পাকিস্তানীদের কবল থেকে স্বাধীনতা না পেলে এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসবে না। কেননা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রেই পাকিস্তানীরা বাঙালিদের দাবিয়ে রাখতে চেষ্টা করেছিলো।

শিল্পমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। তাঁর পরিকল্পনা ও প্রচেষ্টায় বাংলাদেশ এখন উন্নত দেশ হবার পথে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্নসূচকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি লাভ করেছে।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর/সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক ড. মো: নজরুল আনোয়ার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো: আরিফুর রহমান অপু, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মো: শহীদুল হক ভূঁঞা, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: জাফর উল্লাহ প্রমুখ।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত প্রশাসিনক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন জোয়ারদার-কে সংবর্ধনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধু যদি আর ১০টি বছর সময় পেতেন, তাহলে আমরা খুব ভালো একটা জায়গায় আরো আগেই পৌছে যেতাম। কেননা স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যেই তিনি প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেন। যেমন স্বাস্থ্যখাতের বেশির ভাগ বড় প্রতিষ্ঠানই তাঁর সময়ে করা। একইভাবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১, এসডিজি-২০৩০, ভিশন-২০৪১, ডেল্টা প্ল্যান-২১০০ অনুযায়ী দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

এর আগে শিল্প মন্ত্রণালয়ের চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরাল এবং মন্ত্রণালয়ের লবিতে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জুম্মা শিল্প মন্ত্রণালয় জামে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী