বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা দিবসের আলোচনাসভায় সাতক্ষীরা প্রেসক্লাবের স্বার্থ সংরক্ষনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের স্বার্থ সংরক্ষনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

২৬ মার্চ বেলা ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ এক উন্নয়নের রোল মডেল।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের যে ভিশন ঘোষণা করেছেন এভাবে এগুতে থাকলে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হবে। স্বাধীনতা পরবর্তীতে সময়ে সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধীরা নির্বাচিত হয়েছিল। ফলে কোন উন্নয়ন হয়নি। কিন্তু সাতক্ষীরা এখন অনেক উন্নত। সাংবাদিকদের সহযোগিতা থাকলে সাতক্ষীরা আরো উন্নত হবে। অনেক ভালো ভালো কাজ করা সম্ভব হবে। এধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সাংবাদিকদের ঐক্য বদ্ধ থাকতে হবে। গুটিকতক ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না। চক্রান্তকারীরা অতীতেও ছিলো বর্তমানেও রয়েছে। ভবিষ্যতেও থাকবে। তাদের রুখে দিতে প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। দেশের স্বার্থে, সাতক্ষীরার স্বার্থে এবং প্রেসক্লাবের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতেই হবে।   

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুদ্ধকালীন প্রশিক্ষক ও অস্ত্র প্রশিক্ষক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, দৈনিক দৃষ্টিপাত সম্পাদ জি এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক আমিনুর রশিদ, কাজী শওকত হোসেন ময়না, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জাহাঙ্গীর আলম কবির, এস এম রেজাউল ইসলাম।  

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যনার্জি, হাফিজুর রহমান মাসুম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, আাসদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য মাসুদুর জামান সুমন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, ফয়জুল হক বাবু, শাকিলা ইসলাম জুঁই, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আককাজ, মো. আইয়ুব হোসেন রানা, শহীদুল ইসলাম, স.ম তাজমিনুর রহমান টুটুল, আব্দুল আলিম, হাফিজুর রহমান, মীর মোস্তফা আলী, এস.কে কামরুল হাসান, মীর আবু বক্কার, এম. বেলাল হোসাইন প্রমুখ। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া ২৬ মার্চ এর অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণকারী সাংবাদিক আসাদুল ইসলামের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী