বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএসএফ-বিজিবির উদ্যোগে ভারতে প্রয়াত মাকে শেষবারের মতো দেখল দুই বাংলাদেশি কন্যা

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর উদ্যোগে ভারতে প্রয়াত মায়ের শেষ দেখা পেল বাংলাদেশে অবস্থান করা তার দুই মেয়ে।

গত ৩ এপ্রিল একটি সংবেদনশীল বিষয় প্রকাশ্যে আসে।

জানা যায়, বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাটিয়ারির বাসিন্দা সুকুর মন্ডলের মা রোহতন বিবি প্রয়াত হন। কিন্তু সুকুরের দুই বোন থাকেন বাংলাদেশে।

তাদের দুই বোনের কাছেই মায়ের মৃত্যুর খবর দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বাসিন্দা হওয়ার কারণে তারা ভারতে আসতে পারছিলেন না। এরপরই স্থানীয় বানপুর এলাকায় বিএসএফ’এর ৫৪ নম্বর ব্যাটেলিয়নের সীমা চৌকি কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান সুকুর মন্ডল। বিএসএফকে তিনি অনুরোধ করেছিলেন, বাংলাদেশে অবস্থানরত তার বোনেরা তাদের মৃত মাকে একবার শেষ দেখা দেখতে চায়।

বিএসএফ যদি এই ব্যবস্থা করে দিতে পারে তবে তারা খুব খুশি হবে।

সুকুরের এই আবেদন শুনেই বিএসএফ কোম্পানি কমান্ডার বিষয়টি নিয়ে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)-এর সাথে যোগাযোগ করে। বিএসএফের তরফে বিজিবিকে অনুরোধ জানানো হয়, সেদেশে অবস্থানরত দুই কন্যাকে নিয়ে এসে তাদের প্রয়াত মায়ের সাথে সাক্ষাত করানো যায় কি না। বিএসএফ’এর অনুরোধের প্রেক্ষিতে বিজিবিও মানবিক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে এগিয়ে যায়।

এরপর উভয় দেশের ‘সীমান্ত রক্ষী বাহিনী’ পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে মানবতাকে সর্বাগ্রে রেখে বাংলাদেশে অবস্থানরত দুই কন্যাকে আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে প্রয়াত মাকে শেষ বারের মতো দেখার ব্যবস্থা করে।

রবিবার বিকালের দিকে যখন উভয় কন্যাই তাদের প্রয়াত মা রোহতন বিবিকে শেষ বারের মতো দেখেন তখন সেখানকার পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। দুই কন্যা ও পুত্র সুকুর মন্ডলসহ সকলেই বিএসএফ’এর এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই কন্যার বক্তব্য, ‘আপনাদের মানবিকতার কারণে আমরা মায়ের শেষ দেখা পেয়েছি। ’

এ ব্যাপারে সোমবার বিএসএফ’এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা এবং ডিআইজি পদমর্যাদার অফিসার সুরজিৎ সিং গুলেরিয়া জানান, ‘আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত বাসীর মানসিক ও সামাজিক মূল্যবোধের কথা মাথায় রেখে বিএসএফ তাদের দায়িত্ব পালন করে।

এই ধারাবাহিকতায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ফের একবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ’

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী