বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ইফতার করালেন এমপি রবি

পবিত্র মাহে রমজানের রহমতের এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সোমবার (০৪ এপ্রিল) ২ রমজান বিকাল সাড়ে ৫টায় পুরাতন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এ যান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এবং সেখানে এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এ এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক)’র উপ-তত্বাবধায়ক আয়েশা খাতুন ও জেলা ছাত্ররীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

এসময় ১৯৫২, ১৯৭১ সালের ২৫ মার্চ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ ও ১৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনার পাশা পাশি দেশের সমৃদ্ধি অগ্রগতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা মুসলীম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর ধর্মীয় শিক্ষক হাফেজ ইউনুছ আলী। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও শিশু পরিবারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে পবিত্র মাহে রমজানের রহমতের এর দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ভ্যান চালক দুস্থ্য, ভিক্ষুক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!