শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেলে চান্স পাওয়া জেলে পল্লীর মারুফার পাশে দাড়ঁলেন র‌্যাব-৬ সাতক্ষীরা

জেলে পল্লীর দারিদ্র পরিবারের মারুফা খাতুন ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও তার ভর্তির জন্য পরিবারে আর্থিক সংগতি না থাকায় অনিশ্চয়তা যে খবর সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়। পত্রিকার প্রকাশের পর তার ভর্তি নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৬) সাতক্ষীরা হাজির হয়ে উপবৃত্তি প্রদান করেন।

শুক্রবার (৮ এপ্রিল) সাতক্ষীরা তালা উপজেলা সদরের জেয়ালানলতা গ্রামে মারুফার বাড়িতে হাজির হয়ে তার হাতে শিক্ষা উপবৃত্তি তুলে দেন র‌্যাব সদস্যরা।

এসময় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইশতিয়াক, সিনিয়র ডিএডি এসএম জিলুর রহমান,তালা প্রেসক্লাব সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেডিকেলে চান্স পাওয়া মারুফা বলেন, পারিবারিক ভাবে আর্থিক অনটনের মধ্য দিয়ে নিজের ইচ্ছা শক্তি ও সকলের দোয়াতে এ পর্যায়ে পৌছাতে পেড়েছি।কিন্তু ভতির্র টাকা ম্যানেজ করা কষ্টকর হয়ে উঠেছিল পরিবারের কাছে। র‌্যা-৬ সাতক্ষীরা ভর্তির টাকা প্রদান করেছেন। আমারা জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে পারি।

মারুফার পিতা আজিত বিশ্বাস আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার মেয়েকে পড়ানোর জন্য অনেকের কাছে হাত পেতে সাহায্য নিয়েছি। আজ আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়ে অর্থের অভাবে ভর্তি হতে পারছিল না। কিন্তু র‌্যাব -৬ এর স্যাররা মেয়ের ভর্তির জন্য আর্থিক সহযোগিতা করেছেন। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।

তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম বলেন, পরিবারটি খুব অসহায়। সহায় সম্বলহীন মানুষ। গরীব পরিবারের মেয়েটি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে এলাকার সুনাম বয়ে এনেছে। ভর্তির সুযোগ পেলেও ভর্তির টাকাও নেই তাদের। র‍্যাবের পক্ষ থেকে ভর্তির জন্য সহায়তা করে মানবতার সেবায় দৃষ্টান্তস্থাপন করলেন র‍্যাবের কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইন। যা মানবিক কর্মকাণ্ডকে আর গতিশীল করবে। তাকে তালাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমিও মেয়েটিকে সহায়তা করবো।

র‍্যাবের সাতক্ষীরা কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইন বলেন, র‍্যাবের কাজই হচ্ছে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা। আমরা খবর পেয়েছিলাম, মারুফা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারবে না। খবরটি পাওয়ার পর আমরা তাকে ভর্তির জন্য টাকা দিয়েছি। এটা আমাদের সেবামূলক কাজ। এছাড়া মারুফার মত এমন যারা রয়েছে তাদের পাশেও র‍্যাব দাঁড়াবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়