বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘পরিকল্পনা কমিশনের পরিকল্পনা উঠে গেছে’

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, পরিকল্পনা কমিশনের পরিকল্পনা উঠে গেছে। এখন সিস্টেমের মধ্যে চলে প্রতিষ্ঠানটি। প্রকল্প করা কিংবা পরিকল্পনা করার মধ্যেই সীমিত থাকছে। বাইরে থেকে পরামর্শক নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

সরকারের নীতি প্রণয়নে পরিকল্পনা কমিশনের এখন আর কোনো প্রভাব নেই।

আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আনট্রাঙ্কুয়িল রিকালেকশনস :পলিটিক্যাল ইকোনমি অব নেশন বিল্ডিং ইন পোস্ট লিবারেশন বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন অধ্যাপক রেহমান সোবহান।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহানের স্ত্রী এবং সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক রওনক জাহান।

রেহমান সোবহান বলেন, স্বাধীনতার আগে ব্যাংক-বীমা, এমনকি বায়তুল মোকাররমের একটা ছোট দোকানও ছিল পাকিস্তানিদের হাতে। দেশ পরিচালনার সব সিদ্ধান্ত হতো পাকিস্তানে। সেখানে বাঙালি কেউ ছিল না। ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটা কলোনি থেকে স্বাধীন রাষ্ট্র হলো।

পাকিস্তানিরা সব লাপাত্তা। ব্যবসা-বাণিজ্য, এমনকি দোকানপাট চলছে না। সে অবস্থায় ধ্বংসস্তূপের ওপর থেকে জাতি গঠন, সারাবিশ্বের স্বীকৃতি আদায় ও অর্থনীতির ভিত্তি তৈরি করা- এগুলো অনেক কঠিন কাজ ছিল। সে সময় সরকারের সঙ্গে কাজ করতে হয়েছে। সরকারের নানান নীতি প্রণয়ন করতে হয়েছে।
নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে স্বর্গ-নরকের ব্যবধান থাকে। সে সময় সব পরিকল্পনার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হত্যাকাণ্ডের পর সে ধারায় ছেদ পড়ে।

রেহমান সোবহান বলেন, এখনও সরকারের নীতি নিয়ে অনেক কথা শোনা যায়, তবে বাস্তবায়ন নিয়ে কম কথাই শোনা যায়।

অনুষ্ঠানে গ্রন্থের ওপর আলোচনা করেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থনীতির ভিত্তির এক অনন্য উপস্থাপনা রয়েছে রেহমান সোবহানের এ বইটিতে।

তিনি বলেন, রেহমান সোবহান কেবল একজন পেশাদার অর্থনীতিবিদই নন, দেশ, সরকার ও জাতি গঠনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বইটিতে কেবল বাংলাদেশের অর্থনীতির ভিত্তিই নয়; একই সঙ্গে রাজনৈতিক উন্নয়নের কথা তুলে ধরেছেন তিনি।

আলোচনায় সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, মুজিবনগর সরকার, পরিকল্পনা কমিশন গঠনে বড় ভূমিকা পালন করেছেন রেহমান সোবহান। প্রজন্মের জ্ঞান ও প্রেরণার উৎস হয়ে থাকবেন তিনি।

সাইদুজ্জামান বলেন, রেহমান সোবহান বয়সে দুই বছরের ছোট হলেও তার কাছ থেকে তিনি অনেক কিছুই শিখেছেন।

গ্রন্থের ওপর অন্যদের মধ্যে আলেচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবদুল বায়েস, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহামান, ড. রওনক জাহান, জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের মহাপরিচালক ড. আহরার আহমেদ, জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক হাবিবুল হক খন্দকার, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (আরইবি) নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহঠাকুরতা ও গ্রন্থটির প্রকাশক ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি