বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুতা না কেনায় ক্রেতাকে পেটালো দোকানদার!

ঝিনাইদহের কালীগঞ্জে দোকান থেকে জুতা না কেনায় রাসেল হোসেন (২২) নামে এক যুবক ও তার মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মধুগঞ্জ বাজার এলাকায় সুলতান সু স্টোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন উপজেলার রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

অভিযোগে রাবিয়া খাতুন উল্লেখ করেছেন, গ্রাম থেকে শুক্রবার বিকলে তিনি দুই ছেলে ও মেয়ে-জামাইকে নিয়ে ঈদের বাজার করতে যান। জুতা না কেনায় সুলতান সু স্টোরের মালিক সোলাইমান ও তার ছেলে আবির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাকে গালিগালাজের প্রতিবাদ করলে ছেলেকে বেধড়ক মারপিট করে।

মুহূর্তের মধ্যে আশপাশ থেকে ইরফান রাজা রুকু, লিটন হোসেনসহ ৮/৯ জনের একটি দল চলে আসে। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে রুকু নামের একটি ছেলে। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে চলে যাওয়ার পথে ছন্দা সিনেমা হলের সামনে রিকশা থেকে নামিয়ে ছেলেকে আবার মারধর করে রুকু ও তার সহযোগীরা।

ছেলেকে রক্ষা করতে আবার এগিয়ে গেলে এ সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয় রুকু। ব্যাগের মধ্যে স্বর্ণালঙ্কার বন্ধকী ফেরত নেওয়ার ৩০ হাজার ৬০০ টাকা ছিল। এরপর ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সুলতান সু স্টোরের মালিক সোলাইমান হোসেন জানান, জুতা কেনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ওই নারীর সাথে থাকা যুবকটি তাকে একটি ঘুষি মারেন। এরপর তার ছেলে আবির তাকে ধরে ফেলে। এর বেশি কিছু হয়নি। ইরফান রাজা রুকু তার ফুফাতো ভাই।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, রাবিয়া নামের এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি