সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজেএমসি’র ভাড়াভিত্তিক মিলে উৎপাদন শুরুর মাধ্যমে নতুন করে কর্মসংস্থান

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি’র) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সোমবার নরসিংদীর পলাশে বাংলাদেশ জুট মিলস্ লি: এর উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট সচিব মো: আব্দুর রউফ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে ২টি জুট মিল (বাংলাদেশ জুট মিলস্ লি:, নরসিংদী এবং কেএফডি জুট মিলস্ লি:, চট্টগ্রাম) ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা হয়েছে। অপর দু’টি জুট মিল (ক্রিসেন্ট জুট মিলস্ লি:, খুলনা ও হাফিজ জুট মিলস্ লি:, চট্টগ্রাম) এর লিজ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ১৩টি মিলের জন্য ২য় EoI (Expression of Interest) বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিকট হতে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে। ইতোমধ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি মূল্যায়নপূর্বক প্রতিবেদন বিজেএমসিতে দাখিল করেছে। বিজেএমসি মূল্যায়নকৃত প্রতিষ্ঠানসমূহকে RFP (Request for Financial Proposal) প্রদানের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ পর্যায়ে আরো কয়েকটি মিল ভাড়াভিত্তিক লিজ প্রদান করা সম্ভব হলে নতুন করে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ ক্ষেত্রে অবসানকৃত শ্রমিকগণ অগ্রাধিকার পাবেন।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯