বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ঈদের আগেই চাল পাচ্ছে ৩৪ হাজার ৩০৯ দুস্থ পরিবার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় যশোরের মণিরামপুর উপজেলায় দুস্থ, অসহায় ও অতিদরিদ্রদের জন্য চাল বরাদ্দ প্রদান করেছে সরকার।

এ কর্মসূচির আওতায় প্রতিকার্ডে একজন ব্যক্তি পাবেন ১০ কেজি করে চাল।

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানাগেছে- মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৪ হাজার ৩০৯ কার্ডে, ৩৪৩ দশমিক ০৯ টন চাল বিতরণ করা হবে। এরমধ্যে ১৭টি ইউনিয়নে ২৯ হাজার ৬৮৮ কার্ডে, বিতরণ করা হবে ২৯৬ দশমিক ৮৮০ টন চাল। আর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে, বিতরণ করা হবে ৪৬ দশমিক ২১ টন চাল।

এ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণের জন্য ইউনিয়ন জনপ্রতিনিধিদের কাছে প্রেরিত স্মারকপত্রে যে শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। তাহলো- দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে সম্প্রতি বন্যাক্রান্ত ও দুর্যোগে ক্ষতিগ্রস্তরা অগ্রাধিকার পাবে। এই কার্ডের তালিকা এমন ভাবে তৈরি করতে হবে, যাতে করে কোনো অবস্থাতেই একই পরিবারে একাধিক ব্যক্তি কার্ড না পায়।

আগামী ২৮ এপ্রিলের মধ্যে চাল উত্তোলন করে বিতরণ করতে হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার চিঠিতে উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক