বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপু বড়ুয়ার অকাল মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

তথ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার সকালে বিপু কান্তি বড়ুয়া (৪৯) সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যু সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত বিপু বড়ুয়ার আত্মার শান্তিকামনা করেন এবং তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় বলেন, আমার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান বিপু বড়ুয়া একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু বিনামেঘে বজ্রপাতের মতো এবং অত্যন্ত বেদনার। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং পরিবার যেন এই শোক সহ্য করে এগুতে পারে সেই প্রার্থনা করি।

তথ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়ার মৃত্যু প্রধান তথ্য অফিসারের শোক

তথ্য অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়া আজ সকালে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিপু কান্তি বড়ুয়া ঢাকায় তথ্য অধিদফতরে সংযুক্তিতে কর্মরত ছিলেন। আজ সকালে অফিসে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, স্ত্রী ও দুই শিশুপুত্র রেখে গেছেন।
বিপু বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া।
এক শোকবার্তায় প্রধান তথ্য অফিসার জানান, বিপু কান্তি বড়ুয়া ছিলেন একজন একনিষ্ঠ কর্মকর্তা। তিনি সদালাপী ও হাসিখুশি চরিত্রের অধিকারী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তথ্য অধিদফতর একজন দক্ষ ও সফল কর্মকর্তাকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।
শাহেনুর মিয়া প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়া, তথ্য অধিদফতরের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী বিপু কান্তি বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী