বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর ঈদের উপহার ঘর হস্তান্তর: সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রেস-কনফারেন্স

ঈদুল ফিতরের আগে গৃহহীন মানুষদের ঈদের উপহার ঘর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামি মঙ্গলবার (২৬ এপ্রিল) ৩২ হাজার ৯০৪ জন বাস্তহারা, ভূমিহীন ও গৃহহীন মানুষকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর এই উপহারের জমিসহ ঘর।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বাস গৃহ হস্তান্তর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান।

এসময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায় ও বাপ্পী দত্তসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানানো হয় “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ভূমিহীন, গৃহহীন পরিবার পুনর্বাসনে তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে জেলায় মোট ১৮১৩টি পরিবারকে পুনর্বাসিত করা হয়। বরাদ্ধকৃত একক গৃহের মধ্যে অধিকাংশ গৃহের নির্মাণ কার্যক্রম সমাপ্ত করা হয়েছে এবং বাকী গৃহের নির্মাণ কাজ সমাপ্তির পথে। তৃতীয় পর্যায়ে ৮০৯টি বরাদ্দকৃত গৃহের কার্যক্রম চলমান আছে। প্রতিটি ঘরের নির্মাণ খরচ ২ লাখ ৫৯ হাজার টাকা। যা দ্বিতীয় পর্যায়ে ছিল ১ লাখ ৯০ হাজার টাকা ও প্রথম পর্যায়ে ছিল ১লাখ ৭১ হাজার টাকা।

আগামি ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে নির্মাণ ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা ছিল।

সাতক্ষীরা সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৮৫টি ঘর নির্মিত হচ্ছে। আগামি ২৬ এপ্রিল সদর উপজেলার বরাদ্দের ৮৫টির মধ্যে ৪৩টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী