বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিকাল হলেই ইফতারি নিয়ে রাস্তায় হাজির হন ড. কাজী এরতেজা হাসান

আছরের নামাজ শেষ হতে না হতেই অসহায় দুস্থ রোজাদারদের জন্য ইফতার নিয়ে সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন সড়কে হাজির হন আজিজা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। তিনি ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

জানা গেছে, জেলা শহরের রোজাদারদের সম্মানে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে তিনি ইফতার বিতরণ করছেন। তার এই কার্যক্রম ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইফতারি নিয়ে বাড়ি ফেরা মানুষগুলো আবেগাপ্লুত হয়ে পড়ে।

আজ রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শহরের খুলনা রোড় মোড় এলাকায় শতাধিক অসহায়, দুস্থ, পথচারী রোজাদারদের মাঝে আজিজা মান্নান ফাউন্ডেশনের মাধ্যমে ইফতার বিতরণ করেন।

এসময় ড.কাজী এরতেজা হাসান বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। রমজান মাসে প্রতিদিন বিকাল হলেই আমরা মানুষের মাঝে খাবার নিয়ে হাজির হই। রমজান ছাড়াও আমার সাধ্যানুযায়ী সারা বছর ছিন্নমূল মানুষের সুখে দুঃখে, বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করি। অসহায় মানুষদের পাশে থাকতে পারলে আমার ভাল লাগে। মনে তৃপ্তি পাই।

তিনি আরও বলেন, আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা অনেক কষ্টে আছে । সুবিধাবঞ্চিত সেই সকল মানুষদের মুখে হাঁসি ফুটানোই এই কাজের মূল উদ্দেশ্য।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা’র প্রধান সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন (রাজ), জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু, শহর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন (অনু), দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি মহিদার রহমান, দ্য ডেইলি পিপলস্ টাইমের জেলা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক গাজী ফারহাদ, মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর থানার সভাপতি আবু জাফর মোঃ সালেহ, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মারুফ আহম্মেদ খান শামীম খান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, ৯ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিহবার হোসেন সিকদার, ৯ নং যুবলীগের সভাপতি আল আমিন প্রমুখ ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী