বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মারপিট করে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

যশোরের মণিরামপুরে যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে অটোরাইস মিল মালিককে মারপিট করে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ এপ্রিল-২০২২) সকালে মণিরামপুর পৌর এলাকার বাঁধাঘাট ব্রীজ সংলগ্ন ব্যাপারী অটোরাইস মিলে এ ঘটনা ঘটে। এ সময় মিল শ্রমিকসহ গ্রামবাসিরা যুব-ছাত্রলীগের নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হয় তারা। সেখানে চাঁদাবাজদের ফেলে রেখে যাওয়া একটি
এ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

এদিকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মিল শ্রমিক ও কয়েকশ গ্রামবাসী দুই ঘন্টাব্যাপী যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা জনগণ।

স্থানীয় সূত্রে জানাযায়- সম্প্রতি চালু হওয়া পৌর এলাকার বাঁধাঘাট এলাকায় ব্যাপারী অটোরাইস মিলে মালিক আবদুস সালামের কাছে ধরে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানাালে ঘটনার দিন সকাল সাড়ে ১১ টার দিকে মণিরামপুর পৌর ছাত্র ও যুবলীগের ১০ জনের একটি সশস্ত্র দল ওই মিলে গিয়ে মালিক আবদুস সালামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় টাকা দিতে না চাইলে মিল মালিক আবদুস সালাম, তার ছেলে মোস্তাফিজুর রহমান রনি ও জামাই মোস্তফাকে মারপিট করে। এমনকি বিদ্যুৎ বিল পরিশোধের ৩ লাখ ৬৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। খবর ছড়িয়ে পড়লে মিল শ্রমিক ও কয়েকশ গ্রামবাসী যুবলীগ-ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর থানার এসআই আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের পালিয়ে যেতে সহযোগিতা করে। অবশ্য বিষয়টি স্বীকার করেনি এসআই আবদুর রাজ্জাক।

মিল মালিক আবদুস সালাম কান্নাজড়িত কন্ঠে বলেন- তার অটোরাইস মিলটি এ বছর চালুর পর থেকেই তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু না দেওয়ায় তাকেসহ তার ছেলে ও জামাইকে মারপিট করে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে পুলিশের উপস্থিতিতে ছাত্র ও যুবলীগের চাঁদাবাজ নেতা-কর্মীরা পালিয়ে যায়।

এ সময় উপস্থিত এসআই আবদুর রাজ্জাককে চাঁদাবাজদের কাছে থাকা পিস্তল দেখিয়ে দিলেও তিনি তাদের ধরেননি বলে অভিযোগ করেন। বরং তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।
পালিয়ে যাবার সময় ফেলে রেখে যাওয়া একটি আ্যাপচি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।

মিল মালিকে ছেলে রনি বলেন- তিনি ৩ লাখ ৬৪ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২)-তে যাচ্ছিলেন। এ সময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন- এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। দিলে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক