মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা থাকলে আগামী নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরতন্ত্র। ইতোমধ্যে বিভিন্ন দেশ আওয়ামী লীগকে এখন চিহ্নিত স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে। শেখ হাসিনা থাকলে আগামী জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, আজ আওয়ামী লীগ পুরোপুরিভাবে আমলাদের ওপর নির্ভরশীল। কারণ তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মূলত তারা এখন সামরিক ও বেসামরিকসহ আমলাতন্ত্রের ওপরেই নির্ভর। কলাবাগানের ঘটনায় প্রমাণ করে তারা কতটা স্বৈরাচারী।

তিনি আরও বলেন, এই সরকারের মদদপৃষ্ট একটি গোষ্ঠী সাধারণ মানুষের জমি ব্যবসাসহ সবকিছুই দখলে নেমেছে।

ফখরুল বলেন, আগেও গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে সরে যেতে হয়েছে; আগামী দিনেও জনগণের গণঅভ্যুত্থানে সরকারকে সরতে হবে। আমরা রাজপথে আছি, আন্দোলন সংগ্রাম করছি। যখন যেভাবে অন্দোলনের প্রয়োজন সেভাবেই আন্দোলন করা হবে। আর আমরা রাজপথে আছি বলেই সরকারের টনক নড়েছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষেরবিস্তারিত পড়ুন

বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী

ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম