মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আসছেন ডেনমার্কের রাজকুমারী, নিচ্ছিদ্র নিরাপত্তায় উপকূলীয় অঞ্চল

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে বুধবার সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

রাজকুমারীর ভ্রমন সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। আর তার ভ্রমণকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে।

জেলা তথ্য অফিস থেকে দেয়া সফরসুচি অনুযায়ী, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে চড়ে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পায়ে হাটবেন এবং জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকা ঘুরে দেখবেন। জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টর ও বেড়িবাঁধও পরিদর্শন করবেন রাজকুমারী।

এসময় তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলবেন।

দুপুরে তিনি স্থানীয় বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করবেন।

এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।

সাধারণ মানুষের জন্য ২৫ ও ২৬ মার্চ সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে বনবিভাগ। এজন্য সব ধরণের পাস বন্ধ রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

এ বিষয়ে সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, রাজকুমারীর সুন্দরবন ভ্রমনকে নির্বিঘ্ন করতে দুদিন সাধারণ পর্যটকদের সুন্দরবন ভ্রমনে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

এদিকে, রাজকুমারির আগমনকে ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো এলাকা।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, রাজকুমারীর আগমনকে নিরাপদ ও স্বাচ্ছন্দময় করতে সবধরণের প্রস্তুতি প্রায় শেষের পথে। কুলতলী গ্রামের ইটের সোলিং রাস্তা সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি