বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটি শার্টের দাম সাড়ে ১৯ হাজার টাকা! জরিমানা

থাইল্যান্ড থেকে আনা শার্ট, দাম ১৯ হাজার ৫০০ টাকা। অথচ নেই আমদানির কোনো নথি। এমনকি দোকানির আমদানি লাইসেন্সও নেই। নিজের ইচ্ছেমতো দাম বসিয়ে অতি উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল শার্ট, জুতা, কসমেটিকস পণ্য।

ভোক্তাদের সঙ্গে এমন প্রতারণার দায়ে আলমাস প্রিয় সুপারশপসহ আরও কয়েকটা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এদিন ধানমন্ডি এলাকার আলমাস প্রিয় শপ, জেনারেল স্টোরসহ কয়েকটা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের টিম। এসময় একটি দোকানে শার্টের দাম ১৯ হাজার ৫০০ টাকা বিক্রির জন্য প্রাইস ট্যাগ লাগানো দেখতে পাওয়া যায়।

এত বেশি দামের কারণ জানতে চাইলে দোকানের বিক্রয়কর্মী জানান, সেগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে, লাগেজে করে আনা পণ্য। দোকানের লাইসেন্স নেই। তবে মালিক দেশের বাইরে গেলে এগুলো নিয়ে আসেন। পরে সেগুলোতে প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হয়।

অথচ লাগেজ পার্টির মাল অর্থাৎ লাগেজ ভরে আনা কোনো পণ্য বিক্রয় নিষিদ্ধ। এসব অপরাধে ওই এলাকায় কয়েকটা দোকানকে ৮৫ হাজার এবং কয়েকটা কসমেটিকসের দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রিয় শপে বেশ কিছু পণ্য পেয়েছি, যেগুলোর দাম অনেক বেশি। এগুলো নাকি লাগেজ পার্টির পণ্য। আমরা সব সময় বলে আসছি- লাগেজ পার্টির পণ্য বিক্রি করা নিষিদ্ধ। এখানে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। এ প্রতিষ্ঠান আরও কিছু পণ্যে ইচ্ছেমতো দাম বসিয়ে তারা বিক্রি করছেন। এতে ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন।

তিনি বলেন, প্রতারণারোধে কয়েকটা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছি। এখানে কিছু কসমেটিকসের দোকানও আছে। তাদেরকে একই অপরাধে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী