বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাশ্ববর্তী দেশসহ অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে : ওবায়দুল কাদের

পাশ্ববর্তী দেশসহ অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোন আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।

শুক্রবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে। ইতোপূর্বে দৈনিক যুগান্তর লিংকরোডের ভোগান্তি নিয়ে একাধিক নিউজ করে।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, আসল কথা হল মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায় তাদের গায়ে জ্বালা হয়। তিনি বলেন, মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।’

মন্ত্রী বলেন, ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের কান্না ভেগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারনে ঈদটা ভালই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল। এবার ঈদ যাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হল সড়কের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস এন্ড হাইওয়ে এরা সবাই সকলের দায়িত্ব যথাযথ পালন করেছে।

তিনি বলেন, উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। একারনে এবার ঝুঁকিও কম ছিল।
নারায়ণগঞ্জের লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সাথে আলোচনা করব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রকৌশলী সবুজ উদ্দিন খান, তত্বাবধায়ক প্রকৌশলী নারায়ণগঞ্জ সার্কেল নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল, উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি