শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব-মহিলা লীগের সংগঠন’কে গতিশীল ও শক্তিশালী করা হবে -এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরে যুব-মহিলা লীগের সংগঠন’কে গতিশীল ও শক্তিশালী করা হবে। সম্মেলনের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড যুব-মহিলা লীগের কমিটি গঠন করা হবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কমিটি গঠন করা হবে এবং উপজেলা কমিটি গঠন করা হবে। এভাবেই সকল কমিটি গঠন করা হলে যুব-মহিলা লীগের সংগঠন’ গতিশীল ও শক্তিশালী হবে।

গতকাল কেশবপুর পৌর সভার সম্মেলন কক্ষে উপজেলা যুব মহিলা লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মিনু রানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা